কিশোরগঞ্জের কটিয়াদীতে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শনিবার (১৮ অক্টোবর) কটিয়াদীতে মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিমঢ সভা অনুষ্ঠিত হয়েছে। তিবিনিময় সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অমুক্তিযোদ্ধা বানানোর জন্য শেখ হাসিনা হাইকোর্ট পর্যন্ত গিয়েছে উল্লেখ করে কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক এডভোকেট মাহমুদুল ইসলাম জানু বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অমুক্তিযোদ্ধা করার জন্য অনেক চেষ্টা করেছে। এমনকি হাইকোর্ট পর্যন্ত গিয়েছে। জিয়াউর রহমান কালুরঘাট থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন। তার কথা শুনে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি। মুক্তিযোদ্ধা ভাতা ২০ হাজার টাকা করার পেছনে শেখ হাসিনার এই দুরভিসন্ধি ছিলো। আমরা মুক্তিযোদ্ধারা যেনো জিয়াউর রহমানকে অমুক্তিযোদ্ধা করার ব্যাপারে কোনো বিরোধিতা না করি, কোনো বিদ্রোহ না করি। আমরা যেনো জিয়াউর রহমানকে অমুক্তিযোদ্ধা বানানোর প্রতিবাদ না করি। এর জন্য ২০ হাজার টাকা ভাতা করেছে। এই ঘটনাটা আমি ভালো করে জানি। না হলে এতো টাকা মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হতো না।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কটিয়াদী উপজেলা কমান্ডের নবগঠিত এডহক কমিটির পৌর ও ইউনিয়ন কমান্ডের সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মাহমুদুল ইসলাম জানু এসব কথা বলেন। শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মাহমুদুল ইসলাম জানু বলেন, মুক্তিযোদ্ধা সংসদ একটি অরাজনৈতিক সংগঠন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক জিয়ার সমর্থনে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। তাই আমরা জেলার ১৩টি উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের পক্ষ থেকে বিএনপি’কে সমর্থন জানাচ্ছি। কটিয়াদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইসরাইলের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।