কিশোরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

শনিবার (২ মে) সকালে কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় পুরান থানাস্থ ঐতিহাসিক শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল পূর্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী। এছাড়াও বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী সাইফুল্লাহ, সদর আমীর মাওলানা নজরুল ইসলাম সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন, শহরের নায়েবে আমীর অধ্যাপক বদরুজ্জামান রুবেল, সহকারী সেক্রেটারি মাহফুজুল হক মাছুম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কিশোরগঞ্জ জেলা সভাপতি খালিদ হাসান জুম্মান, বাংলাদেশ খেলাফত মজলিসের কিশোরগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদির এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান এবং এ লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দেন। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত হয়।