কিশোরগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

কিশোরগঞ্জে সাংবাদিকদের সংগঠন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় জেলা শহরের সেন্ট্রাল প্রেসক্লাবের অফিসে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। তিনি তার বক্তব্যে এ হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আলোচনা সভায় সকল বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের সেই বিভীষিকাময় রাতের কথা স্মরণ করেন। অনুষ্ঠানের শুরুতেই একাত্তরের গণহত্যায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল-আমীনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।