কিশোরগঞ্জে নানান কর্মসূচির মধ্য দিয়ে কিশোরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নানান আয়োজনে কিশোরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। শুক্রবার বেলা ১১টায় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে শহরে রেলী বের করা হয়। রেলীতে নেতৃত্ব দেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

এতে জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন মধু, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, কিশোরগঞ্জ সদর পৌর বিএনপি’র সভাপতি আমিনুল ইসলাম আশফাক, সাধারণ সম্পাদক মাহবুব আলম, জেলা বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন আহমেদ রনক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ভিপি বাহার মিয়া, জেলা বিএনপি’র সাবেক অর্থনৈতিক সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এম এ সাদেক মুকুল, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, কিশোরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসাইন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মারুফ মিয়া প্রমুখসহ বিএনপি, মহিলা দল, ছাত্রদল, যুবদল, ওলামা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী র‌্যালিতে অংশ নেন। রেলীটি শহর প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।