কিশোরগঞ্জে পরিবেশ আইন লংঘনের দায়ে ৪টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জ সদর উপজেলায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিবেশ দূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। অভিযানে শব্দদূষণ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আইন লংঘনের দায়ে ৪টি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

​গত ২৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে কিশোরগঞ্জ সদর উপজেলার বড়পুল ও স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

​জেলা প্রশাসন, কিশোরগঞ্জের সার্বিক সহযোগিতায় এবং পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এই মোবাইল কোর্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নেতৃত্ব দেন সহকারী কমিশনার জনাব শেখ শোয়েব ইবনে রেজা।

​অভিযান সূত্রে জানা যায়, যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ অনুযায়ী ২ জন যানবাহন চালকের কাছ থেকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, জৈব ও পচনশীল বর্জ্য যথাযথ স্থানে বিধিসম্মত উপায়ে সংরক্ষণ না করে রাস্তায় ফেলে দেওয়ার অপরাধে ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১’ লংঘনের দায়ে ২ জন দোকান মালিকের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

​মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব শুভ্র চন্দ্র বিশ্বশর্মা। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি চৌকস দল অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।

​অভিযানের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সুরক্ষার গুরুত্ব ও ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

​পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশ রক্ষা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও মনিটরিং নিয়মিতভাবে অব্যাহত থাকবে।