কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সংস্কারকাজের উদ্বোধন

শিক্ষার্থীদের মাঝে আনন্দময় শিক্ষার পরিবেশ সৃষ্টি ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার আ. ম. মঈনুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার  (১৫ অক্টোবর)  শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন কিশোরগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।
শিক্ষা সামগ্রী বিতরণ শেষে জেলা প্রশাসক বিদ্যালয়ের মাঠ, ভবন ও ড্রেন সংস্কারকাজের শুভ উদ্বোধন করেন এবং পরিবেশ সুরক্ষায় বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের এ উদ্যোগ শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, “শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে মানসম্মত শিক্ষা ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে জেলা প্রশাসন অঙ্গীকারবদ্ধ।”
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার এবং কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামরুল হাসান মারুফ।