কিশোরগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

কিশোরগঞ্জ সংবাদদাতা

কিশোরগঞ্জে জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলীর নেতৃত্বে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা কর্তৃক পাঁচ গণদাবিতে কিশোরগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বরে সমাবেশের পর মিছিলটি শহরের গৌরাঙ্গ বাজার, কালিবাড়ি মোড়, আখরা বাজার হয়ে বড়বাজারে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দিয়েছেন । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাও আজিজুল হক, সেক্রেটারি মাও নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম মাও এম এইস লোকমান, মাও সানাউল্লাহ , খালেদ হাসান জুম্মন, শহর আমীর মাও আব্দুল হক, সদর উপজেলা আমীর মাও কারী নজরুল ইসলাম প্রমুখ।