বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল করিমগঞ্জ উপজেলা শাখার ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী  পালিত

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল করিমগঞ্জ উপজেলা শাখার ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এ উপলক্ষে করিমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এডঃ মোঃ মোশাররফ হোসেন স্পেশাল পিপি নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল কিশোরগঞ্জ এর নেতৃত্বে বিশাল রেলি বের হয়।

রেলিটি করিমগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা যুবদল কার্যালয়ের সন্মুখে এক সভায় মিলিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এডঃ মোঃ মোশাররফ হোসেন পিপি।

এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক কনক, আলমগীর হোসেন আলম। রেলিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মিরা ফেষ্টুন বেনার নিয়ে উপস্থিত ছিলেন।