বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

রবিবার (১২ জুলাই) ২০২৬ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে সিভিল সার্জনের কার্যালয় এর সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহানা নাসরিন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জ।
বিশেষ অতিথি ছিলেন ডা. মোঃ নাজমুল করিম, সিভিল সার্জন, কিশোরগঞ্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  খন্দকার মাহবুবুর রহমান, উপপরিচালক, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, কিশোরগঞ্জ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, একটি সুস্থ, সচেতন ও সমৃদ্ধ জাতি গঠনে “দুইটি সন্তানই যথেষ্ট”— এই বার্তাকে সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। তিনি কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের উন্নয়নে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। পরিকল্পিত পরিবার, শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী এবং কর্মসংস্থানের সমন্বয়েই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।