ভূমি সেবা মেলা উপলক্ষে ২০ ব্যবসায়ীকে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের অনুমতি প্রদান

বৃহস্পতিবার (২১ মে) কিশোরগঞ্জ জেলায় “ভূমি সেবা সহায়তা কেন্দ্র” স্থাপন ও পরিচালনাকারীদের অনুমতিপত্র প্রদান করেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক সোহানা নাসরিন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ভূমি সেবা মেলা-২০২৬’ এর তৃতীয় ও শেষ দিনে মেলার অংশ হিসেবে তিনি সর্বমোট ২০ জন ব্যবসায়ীকে এ লাইসেন্স প্রদান করেন।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে ভূমি সংক্রান্ত সেবা প্রদানে জনগণের দুর্ভোগ লাঘব, আন্তরিকতার সাথে সেবা প্রদান, নির্ধারিত ফি গ্রহণ প্রভৃতি সম্পর্কে নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  মোহাম্মদ নাহিদ হাসান খান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা  সুফি সাজ্জাদ আল ফোজায়েল, রেভিনিউ ডেপুটি কালেক্টর  নিলুফা আক্তার রূপা, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, ভূমি সেবা মেলায় সেবাপ্রদানকারী কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য গত ২০ মে ২০২৬, জেলার ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভূমি মালিকদের হাতে সর্বমোট ৫২ টি চেক তুলে দেন  জেলা প্রশাসক সোহানা নাসরিন। ক্ষতিপূরণগ্রহীতাদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক ভূমি সংক্রান্ত মিউটেশন, নামজারি, মামলা-মোকদ্দমা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ বা আইনগত সমাধানের বিষয়ে সকলের জন্য জেলা প্রশাসনের অবারিত দ্বার নিশ্চিতকরণে আশ্বস্ত করেন।