কিশোরগঞ্জে হকার পূর্ণবাসনের উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন

রোববার (১৮ ডিসেম্বর) কিশোরগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে প্রশাসনের উদ্যোগে ফুটপাত দখলমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ফুটপাত থেকে হকারদের সরিয়ে গৌরাঙ্গ বাজার ব্রিজ সংলগ্ন নরসুন্দা নদীর পাড়ের খালি জায়গায় পূর্ণবাসনের ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করা হয় ।

রোববার সকালে ১১ টায়  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফের উপস্থিতিতে পূর্ণবাসনের জন্য নির্ধারিত স্থানের সীমানা নির্ধারণের বিষয়ে হকার ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করা হয় ।

এ সময় কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম ও পৌরসভার সচিব শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ বলেন,“শহরকে যানজটমুক্ত করতে ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করে তাদের নির্দিষ্ট স্থানে পূর্ণবাসনের ব্যবস্থা করা হবে।”

প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের যান চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি পথচারীদের ভোগান্তি অনেকাংশে কমবে সাধারণ জনগণের অভিমত ।