খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমীর আনুষ্ঠানিক প্রচারণা শুরুর ঘোষণা

বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টা ৪৫ মিনিটে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডস্থ হোটেল শেরাটনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬২ কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য প্রার্থী শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরুর লক্ষ্যে কিশোরগঞ্জে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

এতে কিশোরগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন খেলাফত মজলিস ও হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় নায়েবে আমীর এবং কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী। তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, আসন্ন নির্বাচনে জনগণের প্রত্যাশা ও ইসলামি মূল্যবোধকে সামনে রেখে শান্তিপূর্ণ ও ইতিবাচক প্রচারণা চালানো হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব সালাহ উদ্দিন খান, সহ-সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন, কিশোরগঞ্জ শহর শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান, শ্রমিক মজলিসের জেলা সভাপতি মাওলানা শরীফুল ইসলাম ফরহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস ব্রিফিংয়ে আসন্ন নির্বাচন, নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।