নওগাঁর পোরশা উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বৃহস্পতিবার (২২) জানুয়ারী পোরশা উপজেলায় নওগাঁ জেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন ও জেলা নির্বাচন অফিসার মো: আব্দুল মোত্তালিব।

নওগাঁ পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ বিশেষত ভোটগ্রহণকারী কর্মকর্তাগণ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

উক্ত কর্মশালার মাধ্যমে সুষ্ঠ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন উপহার দেয়ার জন্যদক্ষ ও চৌকস কর্মকর্তাগণদের নিয়ে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।