কিশোরগঞ্জে জাতীয় গ্রন্থগার দিবস পালিত

নানান আয়োজনে কিশোরগঞ্জে জাতীয় গ্রন্থগার দিবস পালকিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
৫ ফেব্রুয়ারি সকালে কিশোরগঞ্জ জেলা সরকারী গ্রন্থাগার অডিটোরিয়ামে “জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা কালেক্টরেট লাইব্রেরির লাইব্রেরিয়ান সারওয়ার আহমেদ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।
অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মতিউর রহমান, কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা এ কে এম নাদির উজ্জামান, কিশোরগঞ্জ বেসরকারি গণ গ্রন্থাগার সমিতির সভাপতি রুহুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা সরকারি গ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি মিজাবে রহমত উপস্থিত থেকে বইপাঠ, রচনা, চিত্রাংকন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে সুফিয়া মান্নান গ্রন্থাগারের নির্বাহী পরিচালক মোবারক হোসেন সুমন, বেসরকারি গ্রন্থাগার কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি আমিনুল হক সাদীসহ কিশোরগঞ্জের বেসরকারি গ্রন্থাগারের দায়িত্বপ্রাপ্ত ও গ্রন্থাগার সংশ্লিষ্ট প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।