কিশোরগঞ্জে এক লাখ ৮৫ হাজার ৮১৩ ভোটের বিশাল ব্যবধানে জয় শরীফুল আলমের

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি কিশোরগঞ্জ-৬ আসনে (ভৈরব-কুলিয়ারচর) মো. শরীফুল আলম ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। মোট ১৪২টি কেন্দ্রের ফল গণনায় শেষে বিএনপির প্রার্থীে এই ভোট পেয়েছেন ।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৫৫ ভোট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ১৬৭ কিশোরগঞ্জ -৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে  বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী মোঃ শরীফুল আলম ।

তিনি প্রথম বার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন। এবারের নির্বাচনে তিনি এ আসনে ১৪২টি কেন্দ্রের ফলাফলে ধানের শীর্ষের প্রার্থী মোঃ শরীফুল আলম ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী রিক্সা প্রতীকের মওলানা আতাউল্লাহ আমীন পেয়েছেন ৪২ হাজার ৫৫৫ ভোট। বেসরকারি ফলাফলে দেয়া যায় তাঁর প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৪৩ হাজার ৩৭৩ ভোট বেশি পেয়ে মোঃ শরীফুল আলম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কে.এম. মামুনুর রশীদ বেসরকারী ভাবে মো.শরীফুল আলম-কে বিজয়ী ঘোষণা করেন। তিনি বলেন, প্রত্যেকটি কেন্দ্রে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়া সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । ভোটারদের উপস্থিতি তুলনামূলক চোখে পড়ার মত শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গ্রহনের জন্য সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হয়।
কিশোরগঞ্জ -৬ ভৈরব- কুলিয়ারচর আসনটিতে দুইটি পৌরসভা ও ১৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত। ১৪২টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এ আসনে মোট চার লাখ ২৮ হাজার ৮০৪ জন ভোটারের মধ্যে দুই লাখ ২১ হাজার ১১৪ জন পুরুষ ও দুই লাখ ৭ হাজার ৬৮৭ জন মহিলা এবং এছাড়াও তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠী ৩ জন ভোটার রয়েছে।
সকাল সাড়ে ৭ টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং বিরতিহীন ভাবে শেষ হয় বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত। হালকা শীতের কারনে সকালে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও পরে ভোটার উপস্থিতি পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি তুলনামূলকহারে বাড়তে থাকে। কোনো প্রকার বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভৈরবও কুলিয়ারচরে সকল কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে জয়লাভের পর পরই ভৈরব ও কুলিয়ারচরে জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন এলাকার নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে তাকে শুভেচ্ছামূলক নানা লেখা দিয়ে অভিনন্দন জানান।

জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম বিজয়ের পর বলেন, এ বিজয় গণতন্ত্রের দেশনায়ক তারেক রহমানের বিজয়। এ বিজয় দেশনায়ক তারেক রহমানের প্রতি আস্থা আর আকাঙ্খার প্রতিফলন। কিশোরগঞ্জ -৬ আসনের সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে তিনি বলেন, এ বিজয় আমার বিজয় নয়, ভৈরব-কুলিয়ারচর বাসীর বিজয়। আমার প্রতি ভৈরব- কুলিয়ারচরবাসী যে ভালোবাসা দিয়েছে, জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত আমি তার প্রতিদান দিয়ে যাব। দলের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা বাস্তবায়নে সর্বদা সচেষ্ট থাকবো। এ জন্য তিনি ভৈরব- কুলিয়ারচর বাসীর দোয়া কামনা করেন।