কিশোরগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

নানান আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠের শহীদ মিনারে নেমেছে অসংখ্য মানুষের ঢল

২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, কিশোরগঞ্জ-১ (সদর -হোসেনপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ।

এ সময় ‎ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, সর্বস্তরের জনতা।

‎‎দিবসটি উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার,কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাব, কিশোরগঞ্জ  কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্থবক অর্পন করেছেন।

পরে সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর -হোসেনপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।