কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই নাকভাঙ্গা মোড়ে বাস-সিএনজি সংঘর্ষে আহত ৫

শনিবার (২১ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই নাকভাঙ্গা মোড়ে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে করিমগঞ্জের চামটাঘাট থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ভৈরবের দিকে যাচ্ছিল। বৌলাই নাকভাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থা