পুলিশকে জনগণের বন্ধু হতে হবে, ভাবমূর্তি আগে বিনষ্ট হয়েছে, তা ফিরিয়ে আনতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে জনগণের বন্ধু হতে হবে। পুলিশের যে ভাবমূর্তি আগে বিনষ্ট হয়েছে, তা ফিরিয়ে আনতে হবে।

প্রথম কর্মদিবসে নিজ দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় হিসেবে গড়ে তুলতে চাই। সবার অ্যাকাউন্টিবিলিটি ও ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে।’

তিনি  আরও বলেন, কর্মকর্তাদের জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে। কোন প্রকার অবৈধ তদবির চলবে না। আর বিভিন্ন বাহিনীর মধ্যে কেউ অপরাধে জড়িত থাকলে, সঙ্গে সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।