ঐতিহাসিক শোলাকিয়ায় ১৯৯ তম ঈদুল ফিতরের জামাত আয়োজনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রবিবার (২২ ফেব্রুয়ারী) বিকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদ-উল-ফিতরের ১৯৯তম জামাত সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠানের জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন প্রশাসক‍ মোহাম্মদ আসলাম মোল্লা।

সভায়  সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা, মেডিকেল টিম, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, পর্যাপ্ত পানীয় জল ও স্যানিটেশন সুবিধা, নারী ও প্রবীণ মুসল্লিদের জন্য বিশেষ ব্যবস্থা এবং ভিআইপি অতিথিদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় স্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জেবুন নাহার শাম্মী, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুল হাসান মারুফসহ  জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিগণ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রস্তুতিমূলক সভায় জানানো হয়, দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত সুষ্ঠভাবে আয়োজনের জন্য আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন, সিসিটিভি ক্যামেরা স্থাপন, ওয়াচ টাওয়ার নির্মাণ, ড্রোন পর্যবেক্ষণ, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত রাখা, গোয়েন্দা নজরদারি জোরদারসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও ট্রাফিক ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহে বিশেষ ট্রাফিক পরিকল্পনা প্রণয়ন করা হবে। মুসল্লিদের যাতায়াত সহজতর করতে নির্দিষ্ট রুট ও পার্কিং ব্যবস্থাও নিশ্চিত করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।