কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জ পৌরসহরের গাইটাল জনতা স্কুল রো‌ডে অব‌স্থিত আদর্শ মানবকল‌্যাণ সংস্থার উদ্যোগে  দোয়া ও ইফতার মাহ‌ফি‌লের আয়োজন করা হয়।

উক্ত দোয়া ও ইফতার মাহ‌ফি‌লে প্রধান অ‌থি‌তি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন কি‌শোরগঞ্জ-১ আস‌নের  সাংসদ ও আদর্শ মানবকল‌্যাণ সংস্থার মাননীয় প্রধান উপ‌দেষ্টা মো: মাজহারুল ইসলাম।

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে আদর্শ মানব কল্যাণ সংস্থার সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান খান, উপদেষ্টা আনোয়ার হোসেন,  সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবিরসহ সংগঠনের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দুই শতাধিক মানুষের উপস্থিত ছিলেন।