ঢাকা দক্ষিণের অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন খেলার মাঠে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। সোমবার (১৬ মার্চ ২০২৬) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হামিদুর রহমান হামিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোশারফ হোসেন খোকন। সকলের উপস্থিতিতে এবং সার্বিক তত্ত্বাবধানে এ ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রবিন হোসেন।
এ সময় ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, জনগণের সেবাই তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, “আমি যদি মেয়র হওয়ার সুযোগ পাই, তাহলে উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাব। আপনাদের সবার কাছে আমার জন্য দোয়া চাই।”
অনুষ্ঠানের শেষে এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল,মুরগি আলু পিয়াজ. তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ওশাড়ী,লুঙ্গী থ্রী পিছ সহ
ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত মানুষের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।