কিশোরগঞ্জে কুকুরের কামড়ে নারী-পুরুষসহ আহত অর্ধশতাধিক

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পৌর এলাকায় পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আক্রান্ত হয়েছেন।

‎প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, হঠাৎ করেই একটি কুকুর বাজার এলাকায় ঢুকে পথচারী, দোকানি ও ক্রেতাদের ওপর আক্রমণ চালায়। অল্প সময়ের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজারজুড়ে। প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি শুরু হলে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এর মধ্যে ৫০ জনকে কামড়ে আহত করে কুকুর। ‎আহতদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

‎এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, ‘কুকুরটিকে নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন কাজ করছে। আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। চিকিৎসার সব ব্যয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে। পাশাপাশি মালিকহীন কুকুর নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’