হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসায় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বৃহস্পতিবার (৩০) জুলাই কিশোরগঞ্জ সরদার উপজেলার  হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসায় শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসার দুইজন শিক্ষক মোঃ আব্দুল্লাহ ও মুর্শিদা বেগমের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার শামছুন্নাহার মাকসুদা। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি মোঃ আনিছুজ্জামান বাবুল।

গভর্নিং বডির সদস্য অধ্যাপক মোঃ রমজান আলী, গভর্ণিং বডির সদস্য মোঃ দেলোয়ার হোসেন, সাংবাদিক শামছুল আলম সেলিমসহ মাদ্রাসার শিক্ষক, ছাত্রছাত্রীগণ এই বিদায় সংবর্ধনায় উপস্থিত থেকে  আবেগঘন বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এস.এম. তৌফিক উল্লাহ্। বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।