নির্বাচনী প্রচারণায় ভোটের গাড়ি কিশোরগঞ্জে

কিশোরগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পৌঁছেছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’। সোমবার বিকেলে নির্বাচন বিষয়ক প্রচার-প্রচারণার অংশ হিসেবে গাড়িটি কিশোরগঞ্জ জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে পৌঁছায়।

বিকেল ৫টা পর্যন্ত আয়োজিত কর্মসূচিতে স্থানীয় জনগণকে গণভোট, জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
ভ্রাম্যমাণ এই ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধাদের ভূমিকা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুরুল হাসান মারুফ, সহকারী কমিশনার (ভূমি) কিশোরগঞ্জ সদর, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লারের সভাপতি আশরাফুল ইসলামসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী।