স্কাউটের জাতীয় সেবা পদক গ্রহণ করলেন কিশোরগঞ্জের শরফুদ্দিন

শনিবার (১২ জুলাই) ২০২৫ বাংলাদেশ স্কাউটস কিশোরগঞ্জ জেলা রোভারের ১১তম বার্ষিক (বিশেষ) কাউন্সিল সভায় রোভার শরফুদ্দিন আলম ভান্ডারী বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সেবা পদক -২০২২ গ্রহণ করেছেন। 

স্কাউটের জাতীয় সেবা পদক গ্রহণ করলেন কিশোরগঞ্জের শরফুদ্দিন। স্কাউট আন্দোলনের মাধ্যমে মানব কল্যানে আত্মনিবেদন করে বন্য, জলোচ্ছ্বাস, ঝড়বাদল, আপদকালীন উদ্ধার, ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণ ইত্যাদি কাজে অবদান রাখায় সাহসী ও গৌরবময় সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটসের জাতীয় সেবা পদক ও সার্টিফিকেট পেয়েছেন কিশোরগঞ্জের রোভার শরফুদ্দিন আলম ভান্ডারী।

‎ বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল এর সাবেক সহ-সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী এলটি এ পদক পরিয়ে দেন।  অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস এর উপ পরিচালক গাজী খালেদ মাহমুদ এর সঞ্চালনায় ও করিমগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: সিদ্দিকুল্লাহ্’র সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ময়মনসিংহ বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি প্রফেসর মো: সামসুজ্জামান, বাংলাদেশ স্কাউটস কিশোরগঞ্জ জেলা রোভার এর সম্পাদক মুহাম্মদ কামরুল আহসান এএলটি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও রোভার স্কাউট লিডারবৃন্দ।