জামায়াতের উদ্যোগে কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কিশোরগঞ্জে রবিবার (১৪ ডিসেম্বর) জামায়াতের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার উদ্যোগে আলোচনা সভা শহর শাখার আমীর আ ম ম আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর, অধ্যাপক মোহাম্মদ রমজান আলী, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আজিজুল হক, কিশোরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোছাদ্দেক ভুঁইয়া,শহর নায়েবে আমীর অধ্যাপক বদরুজ্জামান রুবেল, শহর সেক্রেটারী আ ন ম নয়িম,সহ শহর নেতৃবৃন্দ।