এতিম শিশু ও সংবাদপত্র হকারদের সঙ্গে ইফতার ও উপহার বিনিময় করল কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ

শনিবার (৭ মার্চ) কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকায় অবস্থিত শেফরন ডিলাইট রেস্টুরেন্টে ক্লাবটির উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম এবং সঞ্চালনা ছিলেন সাধারণ সম্পাদক আল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা।

অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসাবে ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেরা শাখার আমির  অধ্যাপক মোহাম্মদ রমজান আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ এবং কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূইয়া।

অনুষ্টানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয় এবং কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিদের প্রানবন্ত আলোচনায় মুখরিত হয় অনুষ্ঠান স্থল।  এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার হাতে সম্মাননা স্মারক তুলে দেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম এবং কিশোরগঞ্জে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন -এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, এতিম শিশু ও সংবাদপত্র হকারদের সঙ্গে ইফতার ও উপহার বিনিময়ের এমন মানবিক আয়োজন সত্যিই প্রশংসনীয়। তিনি কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সার্বিক সাফল্য ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।