মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

জাতীয়

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কিশোরগঞ্জ শহরের লাগানো হচ্ছে ২৫০ সিসি ক্যামেরা

কোথাও পার্ক করে রাখা মোটরসাইকেল মুহূর্তেই উধাও, কোথাও ব্যস্ত সড়কে ছিনতাই, আবার পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের সংঘবদ্ধ মহড়া। কখনো তুচ্ছ বিরোধ থেকে মারামারি, সংঘর্ষ, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে। এসব অপরাধের পর অপরাধীদের শনাক্ত করতে পুলিশের তদন্তে সময় লাগে। অনেক ক্ষেত্রে অপরাধীরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। এ পরিস্থিতি বদলাতে কিশোরগঞ্জ শহরে বসানো হচ্ছে ২৫০টি সিসিটিভি ক্যামেরা। প্রায় […]

জেলা সংবাদ

কিশোরগঞ্জে জমি কেনার পর মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নে জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. মানিক মিয়া। জমি কেনার জন্য বায়নাপত্র সম্পাদন, টাকা পরিশোধ, সাফ কবলা দলিল নিবন্ধন ও নামজারি সম্পন্ন করার পরও একই জমি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে বলে দাবি তাঁর। বুধবার (১১ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গ বাজার এলাকার একটি […]

আইন-আদালত

ফেসবুক পোস্টে লাইভে এসে নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন আক্তারুজ্জামান রঞ্জন

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে কটিয়াদী থানার ওসি মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে তিনি বলেছেন, তার কিংবা পরিবারের কোনো সদস্যের ওপর হামলা বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায়ভার ওসিকে নিতে হবে। সোমবার (৯ নভেম্বর) বিকালে নিজের ফেসবুক আইডি […]

রাজনীতি

কিশোরগঞ্জে জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল

সোমবার (৪ মে) দুপুরে কিশোরগঞ্জে জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  ‘কিশোরগঞ্জের সর্বস্তরের মজলুম ছাত্রদল নেতৃবৃন্দ” ব্যানারে  দুপুর ১২টায় জেলা শহরের শহীদি মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গৌরাঙ্গ বাজার মোড়ে এসে শেষ হয়। মিছিলকারীরা ঘোষিত কমিটিকে সিন্ডিকেট কমিটি ঘোষণা করে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রি, […]

আন্তর্জাতিক

টাকার অভাবে ইমরানের মরদেহ আনা গেল না কিশোরগঞ্জে

  কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া গ্রামের সৌদি প্রবাসী মোঃ ইমরান হোসেন (৩৫) সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর টাকার অভাবে তার মরদেহ দেশে আনা সম্ভব হয়নি। পরবর্তীতে সৌদি আরবের মদিনায় পবিত্র জান্নাতুল বাকী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ সময় আনুমানিক রাত ৩টার দিকে সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন ইমরান […]

খেলাধুলা

কিশোরগঞ্জে ক্রিকেট উপ-কমিটি থেকে পদত্যাগ করলেন এনামুল হক ওমর

​যথাযথ নিয়ম না মেনে এবং প্রকৃত ও নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠকদের অবমূল্যায়ন করে কমিটি গঠনের অভিযোগ তুলে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত ক্রিকেট উপ-কমিটি থেকে পদত্যাগ করেছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক সৈয়দ এনামুল হক (উমর)। তিনি কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার নবদিগন্ত ক্রিকেট ক্লাবের প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে স্থানীয় ক্রীড়াঙ্গনে যুক্ত রয়েছেন। ​গত সোমবার (১৬ নভেম্বর) কিশোরগঞ্জ জেলা […]

সামাজিক মাধ্যম