কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুর বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার(১৬ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামে গেণু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত আ. সালাম (৪০) নামে একই গ্রামের টানপাড়া এলাকার মৃত আ.জব্বারের ছেলে ও চার মেয়ের পিতা।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, সে পেশায় একজন ইলেকট্রিশয়ান ছিল। বাড়িতে ওয়্যাররিং এর কাজ করায় সময় অসাবধানতাবশত: বাম হাতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নিকটবর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।