অখন্ড কিশোরগঞ্জ রক্ষায় স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ভৈরব উপজেলাকে জেলা দাবিতে আন্দোলনরত অবস্থায় যাত্রীবাহী ট্রেন আটকে পাথর নিক্ষেপের মাধ্যমে অরাজকতা সৃষ্টির প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ও উস্কানিদাতাদের আইনের আওতায় আনা এবং অখন্ড কিশোরগঞ্জ নিয়ে স্বরযন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা কাছে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন অখন্ড কিশোরগঞ্জ জেলা রক্ষা আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোঃ জগলুল হাসান চয়ন, ইকরাম হোসেন, সাবেক আহ্বায়ক, বৈষম্য বিরোধী বিরোধী ছাত্র আন্দোলন, কিশোরগঞ্জ জেলা শাখা, মামুন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বৈষম্য বিরোধী বিরোধী ছাত্র আন্দোলন, কিশোরগঞ্জ জেলা শাখা, ফয়সাল প্রিন্স, সাবেক সদস্য সচিব, বৈষম্য বিরোধী বিরোধী ছাত্র আন্দোলন, আশরাফুল ইসলাম জনি সাংগঠনিক সম্পাদক, হয়বত নগর বয়েজ ক্লাব, মোদাচ্ছির তুসি, যুগ্ম আহ্বায়ক, গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদল। হাসিবুল হোসেন, পায়েল, সোহান, ইমনসহ ছাত্র জনতার শতাধিক ছাত্র জনতা ।