বাংলাদেশের অর্থনীতির একটি প্রধান চালিকাশক্তি হচ্ছে রেমিট্যান্স -ফৌজিয়া খান

শনিবার (৮ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিদেশ গমনেচ্ছু প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ ও ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার; বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ স্লোগানে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেছেন, বাংলাদেশের অর্থনীতির একটি প্রধান চালিকাশক্তি হচ্ছে রেমিট্যান্স। কিন্তু দূর প্রবাসে অনেকেই […]

Continue Reading

কিশোরগঞ্জ সদরে নিবার্চনী প্রচারণায় গণঅধিকার পরিষদ প্রার্থী আবু হানিফের 

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর–হোসেনপুর) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফের সমর্থনে কিশোরগঞ্জে মোটরসাইকেল শোডাউন হয়েছে। জেলা শহরের রেলস্টেশন এলাকা থেকে বের হওয়া মোটর সাইকেল শোডাউনটি মোটরসাইকেল শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মোটরসাইকেল শোডাউনটির নেতৃত্ব দেন আবু হানিফ। এই শোডাউনে […]

Continue Reading

জমকালো আয়োজনে কিশোরগঞ্জে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত

শনিবার (০১ নভেম্বর) রাতে কিশোরগঞ্জের অভিজাত হোটল সেফরন ডিলাইটের সম্মেলন কক্ষে জমকালো আয়োজন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বেস্ট রিপোটিং অ্যাওয়ার্ড ২০২৫ উপলক্ষ্যে চারটি ক্যাটাগরীতে চারজন সাংবাদিককে সেরা প্রতিবেদকের সম্মাননা প্রদান করা হয়। জুড়ি বোর্ডের চারজন বিচারকের সংবাদ বিশ্লেষণের ভিত্তিতে মাল্টিমিডিয়া থেকে ডিবিসি জেলা প্রতিনিধি রাকিবুল হাসান […]

Continue Reading

অখন্ড কিশোরগঞ্জ রক্ষায় স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ভৈরব উপজেলাকে জেলা দাবিতে আন্দোলনরত অবস্থায় যাত্রীবাহী ট্রেন আটকে পাথর নিক্ষেপের মাধ্যমে অরাজকতা সৃষ্টির প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ও উস্কানিদাতাদের আইনের আওতায় আনা এবং অখন্ড কিশোরগঞ্জ নিয়ে স্বরযন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা কাছে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত […]

Continue Reading

কিশোরগঞ্জে নার্সিং কর্মকর্তাদের মানববন্ধন

বৃহস্পতিবার (৩০ শে অক্টোবর) সকালে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কে ভেঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে নার্সিং কর্মকর্তারা বলেন, আমরা আমাদের সমস্যা নিয়ে নার্সিং অধিদপ্তরের গিয়ে খুব সহজে সমাধান করে আসতে পেরেছি। এখন যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে আমাদের নিয়ে যাওয়া […]

Continue Reading

অখণ্ড কিশোরগঞ্জ রক্ষার দাবিতে বিক্ষোভ-সমাবেশ

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন-জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও অখন্ড কিশোরগঞ্জ জেলা আন্দোলনের মুখপাত্র জগলুল হাসান চয়ন, কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক ইকরাম হোসেন, সদস্য সচিব ফয়সাল প্রিন্স, সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন মিয়া, […]

Continue Reading

ভৈরবে অবরুদ্ধ ট্রেনে পাথর ছুড়ে ন্যক্কারজনক হামলার ঘটনায় ১৫০ জনকে আসামি করে মামলা

কিশোরগঞ্জের ভৈরবকে দেশের ৬৫তম জেলা ঘোষণার দাবিতে পাথর ছুড়ে ন্যক্কারজনক হামলার ঘটনায় রেলপথ ঘটনায় সোমবার (২৭ অক্টোবর) রাতে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ বাদী হয়ে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। থানার ভারপ্রাপ্ত […]

Continue Reading

৫ দফা দাবিতে কিশোরগঞ্জে জেলা জামাতের বিক্ষোভ ও সমাবেশ

সোমবার (২৭ অক্টোবর) কিশোরগঞ্জে ৫ দফা দাবী আদায়ে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত।কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা শাখার আয়োজনে সোমবার বিকেলে শহরের পুরান থানা  থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন […]

Continue Reading

কিশোরগঞ্জের ভয়াবহ যানজট নিরসনে মাঠে নেমেছে প্রশাসন

কিশোরগঞ্জ জেলা শহরের যানজটের কারণে একটি অসহনীয় অবস্থার সৃষ্টি হয়েছে। নিত্য দিনের সঙ্গী যেন যানজট, ঘর থেকে বের হলেই প্রতিটি মানুষকে যানজটের শিকার হতে হচ্ছে। দীর্ঘ আলোচনা সমালোচনার পর অবশেষে যানজট নিরসনে মাঠে নেমেছে প্রশাসন। জেলা প্রশাসন, জেলা পুলিশ ও পৌর কর্তৃপক্ষ যৌথভাবে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করেছে। যানজট নিরসনের অংশ হিসেবে কিশোরগঞ্জ […]

Continue Reading

“হাওর টাইমস” সম্পাদকের মা বেলুয়ারা খাতুন আর নেই

বিশেষ প্রতিনিধিঃ অনলাইন পত্রিকা ‘হাওর টাইমস ও দৈনিক উজানভাটি’ র সম্পাদক হাকীম মো. খায়রুল ইসলাম ভূইয়ার মা বেলুয়ারা খাতুন আর নেই। আজ রোববার বেলা সাড়ে ১০টায় নিজ বাড়ীতে তিনি মৃত্যু বরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৮বছর। বেলুয়ারা বেগম মৃত্যুকালে ৩ছেলে ও এক মেয়ে, নাতি নাতনীসহ বহু আত্মীয় ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। তিনি অনেক দিন ধরে […]

Continue Reading