কিশোরগঞ্জে দুই গুণী শিক্ষককে জেলা প্রশাসকের সংবর্ধনা

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান এবং নিজ নিজ কর্মক্ষেত্রে নিষ্ঠা, মেধা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ কিশোরগঞ্জের দুইজন গুণী শিক্ষককে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন তাঁর কার্যালয়ে শিক্ষকদ্বয়কে এই সংবর্ধনা প্রদান করেন। 
সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষকদ্বয় হলেন— গুরুদয়াল সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. তৌহিদা জেสมিন শম্পা এবং সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক মোঃ আনোয়ার পারভেজ।
সংবর্ধনা প্রদানকালে জেলা প্রশাসক সোহানা নাসরিন শিক্ষকদ্ব্যের গৌরবোজ্জ্বল অর্জন ও অবদানের জন্য আন্তরিক অভিনন্দন জানান। শিক্ষা ও আদর্শ সমাজ গঠনে তাঁদের অনন্য ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “গুণী শিক্ষকদের এই সম্মাননা তাঁদের কর্মময় জীবনের যোগ্য স্বীকৃতির পাশাপাশি আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা ও আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।”
অনুষ্ঠানে অতিরিক্ত  জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার,  জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষকেরা তাঁদের এই প্রাপ্তিতে জেলা প্রশাসকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।