কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

দক্ষ যুবক গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে যথাযথ মর্যাদায় জাতীয় যুব দিবস ২০৬ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১ নভেম্বর) সকালে শহরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​সকাল সাড়ে ১০টায় শহরের কালিবাড়ি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিক উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, কিশোরগঞ্জ সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল করিম,  কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা প্রমুখ। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা দেশের বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে যুবসমাজকে প্রথাগত পড়াশোনার পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন বিষয়ে কারিগরি প্রশিক্ষণ নিয়ে সফল উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সফল প্রশিক্ষণার্থীদের মাঝে যুব ঋণের প্রতীক হিসেবে দেড় লাখ টাকার দুটি ঋণের চেক এবং প্রশিক্ষণ সনদ (সার্টিফিকেট) বিতরণ করা হয়।