কিশোরগঞ্জ পৌরসহরের গাইটাল জনতা স্কুল রোডে অবস্থিত আদর্শ মানবকল্যাণ সংস্থার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ ও আদর্শ মানবকল্যাণ সংস্থার মাননীয় প্রধান উপদেষ্টা মো: মাজহারুল ইসলাম।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে আদর্শ মানব কল্যাণ সংস্থার সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান খান, উপদেষ্টা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবিরসহ সংগঠনের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দুই শতাধিক মানুষের উপস্থিত ছিলেন।
