ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে  ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে সরকারী মহিলা কলেজ সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্টিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জেবুন নাহার শাম্মী।

প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব।

​তিনি কিশোরগঞ্জ জেলায় সম্প্রতি ১১০ জন ডেঙ্গু আক্রান্ত হওয়ার তথ্য উল্লেখ করে এই পরিস্থিতিকে আশঙ্কাজনক হিসেবে বর্ণনা করেন। ড্রেনে ময়লা-আবর্জনা ও পলিথিন ফেলার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা ডেঙ্গু মশার প্রধান প্রজননক্ষেত্র। ময়লা ড্রেনে না ফেলে নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবার থেকেই সন্তানদের সুঅভ্যাস ও পরিচ্ছন্নতার প্রাথমিক শিক্ষা দিতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এই কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত শহর গড়তে পৌরসভা ও জনগণের যৌথ প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এসময় উক্ত এলাকার বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু মশা নির্মূলে  যত্রতত্র যেন পানি জমে না থাকে ও  পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করা হয় এবং পথচারীদের মাজে লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্টানে কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা সঞ্জয় কুমার মোদক, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী ফারুক