কিশোরগঞ্জের কটিয়াদীতে এক কোটি ২৩ লাখ টাকার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলা সংবাদ

কিশোরগঞ্জের কটিয়াদীতে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি গ্রামে এ উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে চরনোয়াকান্দি খামখেয়ালি বাজার থেকে চরপুক্ষিয়া মৃধাবাড়ি ভায়া দক্ষিণ চরপুক্ষিয়া-জালালপুর সড়কটি সংস্কার ও উন্নয়ন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২
(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামলের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম সেতুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তসরিফুল হাসিব ও জালালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম সবুজ।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো বেহাল অবস্থায় থাকায় সাধারণ মানুষকে নানা দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এ সড়কে চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *