নির্বাচন বিষয়ক ও গণভোট নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) কিশোরগঞ্জে আসন্ন নির্বাচন উপলক্ষে নির্বাচন কার্যক্রমকে সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য কিশোরগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম মারুফের সভাপতিত্বে নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি অফিসারদেরকে নিয়ে নির্বাচন ও গন ভোট কেন্দ্রিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব আফরোজা আক্তার চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব হাসান মর্তুজা মাসুম, উপ-পরিচালক স্থানীয় সরকার কিশোরগঞ্জ জেবুন নাহার শাম্মী। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি কিশোরগঞ্জ সদর নাজমুস সামা, সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগমসহ কিশোরগঞ্জ সদর উপজেলার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।