বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতির আলী আহমেদ ফরহাদ সভাপতি ও মোঃ মোজাম্মেল হক সাধারণ সম্পাদক

বুধবার (২৯ জুলাই) বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতি ঢাকা এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার সেগুনবাগিয়ায় একটি রেষ্টুরেন্টে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারণ সভায় বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতি, ঢাকা-এর   ২০২৬-২০২৭ এর কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়।

বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতি ঢাকা আলী আহমেদ ফরহাদ সভাপতি, মোঃ খলিলুর রহমান সিনিয়র সহ-সভাপতি, মোঃ মোজাম্মেল হক সাধারণ সম্পাদক, মোঃ রফিকুল ইসলামকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০২৬-২০২৭ এর কার্যনিবিহী কমিটি ঘোষণা করেন।

সভায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মোঃ আব্দুস সাত্তার , জনাব মোঃ শামসুর রহমান খান ও জনাব মোঃ বদিউজ্জামান, ও নির্বাচন কমিশনের সদস্য সচিব হিসেবে মোঃ সৈয়দ ইউসুফ গোলাম মাবুদ (জুয়েল) দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতি (ঢাকা) এর সদস্য সংখ্যা পাঁচশতাধিক।