শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শুক্রবার (৩১ জুলাই) শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ মীর সাদ সৈকতের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মজিবর রহমান অধ্যক্ষ,শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক  অধ্যাপক ডাঃ নাজমুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।  মোঃ আসিব আহসান যুগ্মসচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অধ্যাপক ডা. এ.এফ.এম. শহীদুর রহমান পরিচালক, ডেন্টাল শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাখালী, ঢাকা। ডা. মোঃ মাছুদুর রহমান পরিচালক, মানব সম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাখালী, ঢাকা। ডা. মোঃ একরাম আহসান ট্রেজারার, টিসিএস এসোসিয়েশন ও বিভাগীয় প্রধান, চর্ম ও যৌন বিভাগ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ।ডা. মোঃ নাজমুল করিম সিভিল সার্জন (ভারপ্রাপ্ত), কিশোরগঞ্জ। অধ্যাপক ডা. মোঃ খালিদ আসাদ একাডেমিক কো-অর্ডিনেটর ওবিভাগীয় প্রধান, নাক, কান ও গলা বিভাগ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ। ডা. সাইফুল ইসলাম পরিচালক (ভারপ্রাপ্ত), শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ কিশোরগঞ্জ।  আল মামুন আব্দুল্লাহ সহকারী পরিচালক, মানব সম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাখালী, ঢাকা। এছাড়াও অত্র কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় তিনি বলেন, চিকিৎসা শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ এবং সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কলেজের অধ্যক্ষ ডাঃ মজিবর রহমান সভাপতির বক্তব্যে শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় অংশগ্র হণের আহ্বান জানান এবং এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পুরস্কার বিতরণী শেষে শিক্ষার্থীদের অংশগ্র হণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গান, নৃত্য, আবৃত্তি ও অন্যান্য পরিবেশনায় অতিথিরা মুগ্ধ হন। প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।