কিশোরগঞ্জের ভৈরবে “ফ্যামিলি কার্ড” কর্মসূচির উদ্বোধন

মঙ্গলবার (১০ মার্চ) সকালে কিশোরগঞ্জের ভৈরবের বড় তুলাকান্দী, ওয়াহেদ আলী শাহ মাজার মাঠ সংলগ্ন স্থানে সকল অসহায় দরিদ্র জনসাধারণের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের  উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী ঘোষিত “ফ্যামিলি কার্ড” কর্মসূচির আওতায় দেশের নির্দিষ্ট জেলা ও সিটি করপোরেশন এলাকার দরিদ্র পরিবারগুলোকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে সরকার। উপকারভোগীরা তাদের পছন্দ অনুযায়ী সরাসরি মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক হিসাবের মাধ্যমে ঘরে বসেই এই ভাতার অর্থ গ্রহণ করতে পারবেন। এই প্রকল্পের আওতায় কেবল ‘নারী প্রধান’ পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে,যেন সমাজের প্রান্তিক নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পায়। সরকারের এই উদ্যোগটি নিম্নবিত্ত মানুষের জীবনমান উন্নয়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

ফ্যামিলি কার্ড বিতরণের  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো:শরিফুল আলম।

প্রতিমন্ত্রী উপস্থিত সকলকে আশ্বস্ত করে বলেন, ফ্যামিলি কার্ড পেতে কোনো প্রকার চাঁদা, ঘুষ এবং হয়রানির স্বীকার হতে হবে না।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ভৈরব, সার্কেল অফিসার ভৈরব, জেলার সকল পর্যায়ের সিনিয়র কর্মকর্তাগন, কিশোরগঞ্জ জেলার সকল পর্যায়ের নেতাকর্মীগণ, অসহায় দরিদ্র জনসাধারণ এবং বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।