দুই রাজনৈতিক বন্দি বাবাক আলিপুর ও পৌয়া ঘোবাদির মৃত্যুদণ্ড কার্যকর

দুই রাজনৈতিক বন্দি বাবাক আলিপুর ও পৌয়া ঘোবাদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরানে। আলিপুর ও ঘোবাদি ২০২৪ সালে তেহরানের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। একই মামলায় একদিনের ব্যবধানে মোট চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান।

মঙ্গলবার (৩১ মার্চ) তাদের ফাঁসি কার্যকর করা হয়। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।

এর একদিন আগেই একই মামলায় দণ্ডপ্রাপ্ত আরও দুই বন্দি আকবর দানেশভারকার ও মোহাম্মদ তাঘাভি সাংদেহির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।