কিশোরগঞ্জে সাঁড়াশি অভিযান, আটক ৪

কিশোরগঞ্জ সদর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে শহরের রথখোলা নূর মসজিদের পিছনের একটি বাড়ি থেকে
৪ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯  এ প্রিল) বিকেলে এক জনকে আটকে রেখে মারপিট এবং তার টাকা, মোবাইল নিয়ে নিচ্ছে এমন খবরের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. আবুল কালাম ভূঁইয়া দ্রুত ফোর্স সহকারে অভিযান পরিচালনা করে  মোঃ সাজু ইসলাম (১৭), পিতা-মোঃ শরীফ মিয়া (লতিবাবাদ),  মোঃ শাকিব (১৭), পিতা-রিপন (যশোদল বানিয়াকান্দি) , মোঃ বাপ্পি আহম্মেদ বাধন (১৭), পিতা-মোঃ বাদল, -আখড়া বাজার, অভি (১৬), পিতা-মোঃ আব্দুল ওয়াদুদ (নগুয়া)  আটক করে।

পরবর্তীতে ভিকটিমের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে চারজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. আবুল কালাম ভূঁইয়া জানান,  আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করতে রাতে টহল এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ  করছে পুলিশ। এ ধরণের অভিযান অব্যহত থাকবে।