কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

বুধবার(২০ মে) কিশোরগঞ্জে নানা-আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক সোহানা নাসরিন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে সকল ফায়ার ফাইটারদের যেকোন দূর্যোগে তাৎক্ষণিক সাড়াদান, ত্বরিত সেবা প্রদান ও অসামান্য ত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এসময় তিনি বিভিন্ন দূর্ঘটনায় নিহত ‘অগ্নিবীর’দের আত্নত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।এছাড়া তিনি ফায়ার সার্ভিসের সদস্যদের আরো কার্যকর সেবা প্রদানের সুবিধার্থে জলাধারের উৎসগুলোর খনন এবং ঘাট নির্মাণে সহোযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: তোফাজ্জল হোসেন (কটিয়াদী সার্কেল), সভাপতিত্ব করেন উপসহকারী পরিচালক ( ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কিশোরগঞ্জ) জনাব মো: মোফাজ্জল হোসেন।