অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় ডা. একরাম আহসান জুয়েলকে ফুলেল শুভেচ্ছা

চর্ম ও যৌন রোগ বিভাগে অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় বিশিষ্ট চিকিৎসক ডা. মো. একরাম আহসান জুয়েলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সম্প্রতি পদোন্নতি উপলক্ষে ডা. মো. একরাম আহসান জুয়েলকে পুষ্পস্তবক দিয়ে বরণ করেন মোহাম্মদ জনী(চিকিৎসক ও সহ ব্যবস্থাপক), পপুলার মাল্টিকেয়ার হাসপাতাল, কিশোরগঞ্জ!
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আনোয়ার হোসেন, মাওলানা মিসবাহ উদ্দিন, তৌহিদুল হকসহ আরও অনেকে।

এ সময় উপস্থিত সবাই ডা. মো. একরাম আহসান জুয়েলকে অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে তাঁর পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন, নতুন পদমর্যাদায় ডা. একরাম আহসান জুয়েল চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

তাঁর এই অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।