জমকালো আয়োজনে কিশোরগঞ্জে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত

শনিবার (০১ নভেম্বর) রাতে কিশোরগঞ্জের অভিজাত হোটল সেফরন ডিলাইটের সম্মেলন কক্ষে জমকালো আয়োজন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে বেস্ট রিপোটিং অ্যাওয়ার্ড ২০২৫ উপলক্ষ্যে চারটি ক্যাটাগরীতে চারজন সাংবাদিককে সেরা প্রতিবেদকের সম্মাননা প্রদান করা হয়। জুড়ি বোর্ডের চারজন বিচারকের সংবাদ বিশ্লেষণের ভিত্তিতে মাল্টিমিডিয়া থেকে ডিবিসি জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, প্রিন্ট মিডিয়া থেকে আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহমেদ পাপন ও অনলাইন মিডিয়া থেকে খবরের কাগজের জেলা প্রতিনিধি তাসলিমা আক্তার মিতু ও অনুসন্ধানমূলক সংবাদের জন্য ইলেকট্রনিক মিডিয়া থেকে একুশে টেলিভেশনের জেলা প্রতিনিধি রুমন চক্রবর্তীকে বেস্ট রিপোটিং অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।

দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি ও কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিনের  সঞ্চালনায় ও কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি ও মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম অ্যাওয়ার্ডপ্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এসময় কিশোরগঞ্জের সিনিয়র সাংবাদিকবৃন্দ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে বক্তব্য প্রদান করেন। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা বলেন, কিশোরগঞ্জ জেলায় এই প্রথম সাংবাদিকদের জসমকালো আয়োজনে বেস্ট রিপোটিং অ্যাওয়ার্ড আয়োজন করা হচ্ছে । জেলা পর্যায়ে এমন আয়োজন সাংবাদিকদের কাজের প্রতি দায়িত্ব ও স্বচ্ছতা বাড়িয়ে দেবে। তাই এমন আয়োজন বছরে অনন্ত একবার হলেও প্রয়োজন। সাংবাদিকরা হলো রাষ্ট্রের চর্তুথ স্তম্ভ, তাদের সম্মাননা করা মানে সমাজের প্রতি আরও বেশি দায়িত্ব নিয়ে কাজে আগ্রহ সৃষ্টি করা।