কিশোরগঞ্জে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) কিশোরগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কার্যক্রমকে সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য কিশোরগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসনের অয়োজনে নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি শিক্ষকদের নিয়ে নির্বাচন ও গনভোট কেন্দ্রিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম মারুফ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি (সদর) নাজমুস সামা, সদর উপজেলা নির্বাচন অফিসার মো: নাজমুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূইয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহানারা আক্তার শাওন।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: আসাদুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিনসহ সদর উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকও শিক্ষিকাবৃন্দ ও সদর উপজেলার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।