কিশোরগঞ্জে “রশিদাবাদ ইউনিয়ন প্রিমিয়ার লিগ-২০২৫ ফাইনাল” খেলা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ সদর উপজেলা রশিদাবাদ ইউনিয়নে প্রিমিয়ার লিগ-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩) জানুয়ারী রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শ্রীমন্তপুর নাইট ও লতিবপুর ওয়ারিয়রসের মধ্য খেলায় লতিপুর ওয়ারিয়র্স বিজয় লাভ করে।
ক্রিকেট খেলাটির উদ্বোধন করেন রশিদাবাদ ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়া।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনিত কিশোরগঞ্জ -১ আসনের এমপি প্রার্থী মাজহারুল ইসলাম।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজহার উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কামরুন নাহার লুনা এবং ১ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সোহেল ভূইয়া। কয়েকশত দর্শক রাতের এই খেলাটি উপভোগ করেন।

এসময় রশিদাবাদ ইউনিয়নের সাবেক বিএনপি মনোনীত সফল চেয়ারম্যান মো: ইদ্রিস মিয়া বলেন, রশিদাবাদ ইউনিয়নের তারুণ্যের সংগঠনের এমন মনোমুগ্ধকর আয়োজনে তরুণ প্রজন্মকে খেলার মাঠে ধাবিত করবে এবং মাদককে না বলবে। এমন আয়োজন যেন সবসময় অব্যাহত থাকে তরুণ প্রজন্ম এবং আয়োজকবৃন্দের পাশে সবসময় থাকব ইনশাআল্লাহ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মাজারুল ইসলামের জন্য দোয়া চান এবং তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক বলে আশা ব্যক্ত করেন।