দাবি আদায়ের নামে কোনো ধরনের ‘মব কালচার’ সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্টভাবে জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো ধরনের অবৈধ তদবির বা দুর্নীতি বরদাশত করা হবে না। বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান তিনি। এজন্য কর্মকর্তাদের […]

Continue Reading

প্রথম মন্ত্রিসভার বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বুধবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ১৮০ দিনের কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কথা হয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকের বিষয়ে এসব তথ্য জানান। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি বৈঠক শেষে বলেন, ‘১৮০ দিনের একটি রোডম্যাপ ঘোষণা করবে সরকার। এ সময়ের মধ্যে […]

Continue Reading

প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রনালয়ের দায়িত্ব পেলেন

মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি) ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ১১ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। একইসঙ্গে  নবীন-প্রবীণ মিলিয়ে তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রীসভার কে কোন দায়িত্ব পেলেন —  প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান তার মন্ত্রিপরিষদে ২৫ জন পূর্ণমন্ত্রী রেখেছেন। […]

Continue Reading

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ২৪ জন এমপি

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন এমপি। তাদের শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। । প্রতিমন্ত্রী হিসেবে আজ যারা শপথ নিলেন-   ১. এম রশিদুজ্জামান মিল্লাত (এমপি) মন্ত্রণালয়: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ২. […]

Continue Reading

বিএনপি সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়া ২৫ জন শপথ নিলেন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৮ মিনিটে শপথ নিলেন ক্ষমতাসীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়া ২৫ জন।  তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, এ জে ড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান […]

Continue Reading

ত্রয়োদশ নির্বাচন শেষে মন্ত্রীত্বে কারা আসছেন

গত বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি)  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটি এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে। আগামী মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। একই দিনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে জানা গেছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী […]

Continue Reading

কিশোরগঞ্জের ছয়টি আসনের ৪৮ প্রার্থীর ৩৪ জনই জামানত হারালেন

ত্রয়োদশ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে অংশ নেওয়া প্রার্থীদের বড় একটি অংশ জামানত হারিয়েছেন। তাঁদের মধ্যে সাবেক সংসদ সদস্য মো. আনিসুজ্জামান খোকন ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম অন্যতম। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এসব আসনে ৪৮ প্রার্থীর মধ্যে ৩৪ জন নির্ধারিত ভোটের ন্যূনতম এক-অষ্টমাংশ অর্জনে ব্যর্থ হওয়ায় তাঁদের জমা দেওয়া জামানতের […]

Continue Reading

রাষ্ট্রপতির তালিকায় প্রথম সারিতে ওসমান ফারুকের নাম, কিশোরগঞ্জ জেলায় দুই মন্ত্রী পাওয়ার সম্ভাবনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সে অনুযায়ী মন্ত্রিসভার একটি খসড়া তালিকাও তৈরি করা হয়েছে বলে জানা গেছে। রাষ্ট্রপতি কে হবেন তা নিয়েও চলছে আলোচনা। বিএনপি’র নীতি নির্ধারক পর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে, অভিজ্ঞ রাজনীতিক ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠন করার পরিকল্পনা করছে দলটি। গুরুত্বপূর্ণ […]

Continue Reading

কিশোরগঞ্জে এক লাখ ৮৫ হাজার ৮১৩ ভোটের বিশাল ব্যবধানে জয় শরীফুল আলমের

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি কিশোরগঞ্জ-৬ আসনে (ভৈরব-কুলিয়ারচর) মো. শরীফুল আলম ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। মোট ১৪২টি কেন্দ্রের ফল গণনায় শেষে বিএনপির প্রার্থীে এই ভোট পেয়েছেন । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৫৫ ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ১৬৭ […]

Continue Reading

আমার এলাকার জনগণ, যাঁরা শত নির্যাতন সহ্য করে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, তাদের প্রতি সালাম ও কৃতজ্ঞতা: ফজলুর রহমান

  ত্রয়োদশ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ৭৪ হাজার ৬৪৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির নেতা মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। জয় পাওয়ার পর ৩০ বছর আগে করা একটি নিয়ত পূরণ করেছেন তিনি। শুক্রবার দুপুরে ইটনা উপজেলার বড়হাটি গ্রামের ঐতিহ্যবাহী শাহি মসজিদে জুমার নামাজ শেষে তিনি বলেন, ‘৩০ বছর আগে আমি নিয়ত করেছিলাম, যদি পাস করতে পারি, তাহলে […]

Continue Reading