রাজধানীর একটি হাসপাতালে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট বোনের মৃত্যু

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট বোন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আছিয়া আলম (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মিঠামইন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আছিয়া আলম তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। আছিয়া আলমের দেবর […]

Continue Reading

কিশোরগঞ্জের গাইটালে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোমবার (০৬ অক্টোবর) দুপুরে শহরের গাইটাল এলাকায় নিজ বাসভবনে কিশোরগঞ্জে ব্যবসায়ী ও পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. রুবেল হোসেনের বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের গাইটাল এলাকায় নিজ বাসভবনে তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। রুবেল হোসেন বলেন, সম্প্রতি কিছু গণমাধ্যমে আমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ […]

Continue Reading

পাঁচ দাবি আদায়ে কিশোরগঞ্জে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মতবিনিময় সভা

স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ পাঁচ দাবি আদায়ে কিশোরগঞ্জে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মতবিনিময় সভা স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে: মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের দাবি বাস্তবায়নকে সামনে রেখে বিশ^ শিক্ষক দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা। রোববার বিকালে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা থেকে স্বতন্ত্র […]

Continue Reading

কিশোরগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ তিনজন আটক

শুক্রবার (০৩ অক্টোবর) রাতে কিশোরগঞ্জে বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪৯ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাজাঁ ও ১ টি ট্রাকসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কিশোরগঞ্জ রেব-১৪ ক্যাম্প সদস্যরা। শুক্রবার (০৩ অক্টোবর) রাতে জেলার সদর উপজেলার চৌদ্দশত বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার দক্ষিন ডুবা এলাকার -রনু দাশের ছেলে […]

Continue Reading

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশায় সংবাদ সম্মেলন

শনিবার (৪ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করে সংবাদ সম্মেলন করেছেন অ্যাডভোকেট মোঃ ফজলুর রহমান শিকদার। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে তাঁর রাজনৈতিক জীবন, অভিজ্ঞতা ও আগামী নির্বাচনে অংশগ্রহণের আগ্রহের কথা তুলে ধরেন। বক্তব্যের শুরুতে তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর […]

Continue Reading

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১ অক্টোবর) সকালে কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ (পূর্বপাড়া) গ্রামের পাশ দিয়ে প্রবাহমান পুরাতন ব্রহ্মপুত্র নদে ওয়াসিমসহ (১৮) পাঁচ বন্ধু মিলে মাছ ধরতে নামেন। মাছ ধরার এক পর্যায়ে নদের অপর পাড়ের দিকে যেতে চাইলে স্রোতের টানে তারা তলিয়ে যেতে থাকেন। তখন বিষয়টি টের পেয়ে উপস্থিত জেলে ও স্থানীয় লোকজন দ্রুত […]

Continue Reading

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৫ম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোঃ জাবের সাইফ (২১) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) দুপুরে শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে ধর্ষককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ধর্ষক মোঃ জাবের সাইফ, কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নের খৈলাজুড়ী গ্রামের মোঃ আলাল মিয়ার ছেলে। ‎‎অভিযোকারী বলেন, স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই ধর্ষক জাবের […]

Continue Reading

কিশোরগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক গ্রেপ্তার

বুধবার (১ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের ঘটনায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।গুরুদয়াল সরকারি কলেজের সামনের মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলমগীর হোসেন টুটুল হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের দক্ষিণ পুমদী গ্রামের শামসুদ্দিনের ছেলে। টুটুল হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি […]

Continue Reading

কিশোরগঞ্জ সদরের মাধ্যমিক পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ। কিশোরগঞ্জ জেলা সদর উপজেলার প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলার সকল প্রাথমিক […]

Continue Reading

নানান আয়োজনে কিশোরগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত

কিশোরগঞ্জে নানান আয়োজনে বিশ্ব হার্ট দিবস পালিত। সোমবার (২৯) সেপ্টেম্বর সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশান কিশোরগঞ্জ শাখার উদ্যোগে এক বর্নাঢ্য র‌্যালি ইসলামিয়া সুপার মার্কেট চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও ইসলামিয়া সুপার মার্কেটে এসে শেষ হয়। পরবর্তীতে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে এক আলোচনা সভা ও ফ্রি মেডিকেল চেকআপের আয়োজন […]

Continue Reading