‘যারা মাজার ভেঙেছে, কবর থেকে লাশ তুলে পুড়িয়েছে, তারা ইসলামের শত্রু: ফজলুর রহমান

রাজবাড়ীতে মাজার ভাঙার ঘটনায় হুঁশিয়ারি দিয়ে ফজলুর রহমান বলেন, ‘তৌহিদী জনতা হোক আর যেই হোক, আর যদি মাজার ভাঙে তাহলে খবর আছে। দেশের ঈমানদার মানুষেরা রাস্তায় নামবে বলে দিলাম।’ শনিবার (৬ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুসের (মিছিল) পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন। […]

Continue Reading

সুলতান ফতেহ আলী সাহেব টিপু বা টিপু সুলতান

টিপু সুলতানের আসল নাম সুলতান ফতেহ আলী সাহেব টিপু। তিনি জন্মগ্রহণ করেন ১৭৫০ সালের ২০ নভেম্বর, দক্ষিণ ভারতের দেবনহল্লি নামক স্থানে (বর্তমান কর্ণাটক রাজ্যে)। তাঁর পিতা ছিলেন হায়দার আলী, যিনি একসময় মাইসোর রাজ্যের সেনাপতি থেকে ধীরে ধীরে মাইসোরের শাসক হন। মাতা ছিলেন ফাতিমা ফকরুন্নিসা। ছোটবেলা থেকেই টিপু অশ্বারোহণ, তরবারি চালনা, তীর-ধনুক ও সামরিক বিদ্যায় দক্ষ […]

Continue Reading

ছাগলকান্ডের মতিউরকে অনৈতিক সুবিধা প্রদান, ১১ পুলিশকে বরখাস্ত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে অনৈতিক সুবিধা দেয়ার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাসহ ১০ পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত থেকে কিশোরগঞ্জ কারাগারে নিচ্ছিল পুলিশ। দুপুরে খাবারের বিরতিতে একটি রেস্তোরাঁয় নেমেছিলেন তাঁরা। অভিযোগ উঠেছে, পুলিশ সদস্যরা উৎকোচ নিয়ে ওই রেস্তোরাঁর […]

Continue Reading

স্বর্নের দাম ভরি এক লাখ ৭৫ হাজার ছাড়াল

ফের দেশের বাজারে স্বর্নের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার (১ সেপ্টেম্বর) যেখানে প্রতি ভরি স্বর্ন এক লাখ ৭৪ হাজার ৩১৮ টাকায় বেচাকেনা হয়েছে। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৪৭০ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্নের দাম দাঁড়িয়েছে এক লাখ ৭৫ হাজার ৭৮৮ […]

Continue Reading

ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুকে মিলল ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা

শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা ১৫ মিনিটে জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান (যুগ্ম সচিব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলীসহ উদ্ধতন কর্তৃপক্ষের উপস্থিতিতে দানসিন্দুক খোলা হয়। দানসিন্দুক খোলাকারীন সময় সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তায় দায়িত্ব পালন করেন। […]

Continue Reading

ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩২ বস্তা টাকা

শনিবার (৩০ আগস্ট) সকালে কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে । টানা ৪ মাস ১৮ দিন পর খোলা ১৪টি লোহার দানবাক্স থেকে এবার মিলেছে ৩২ বস্তা টাকা। এবার কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবক্সে টাকার সাথে পাওয়া গেলো একটি চিরকুট। যে চিরকুটে লেখা রয়েছে, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে। শনিবার সকাল ৭টায় […]

Continue Reading

পদোন্নতি পেলেন চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাঃ মোঃ একরাম আহসান

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ কিশোরগঞ্জ এর উপাধ্যক্ষ ও চর্ম-যৌন বিভাগের বিভাগীয় প্রধান করিমগঞ্জ নিয়ামতপুরের কৃতি সন্তান ডা. মো. একরাম আহসান (জুয়েল) সহযোগী  অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেছেন।  স্বনামধন্য এই বিশেষজ্ঞ  চিকিৎসক সহযোগী  অধ্যাপক ডাঃ মো. একরাম আহসান (জুয়েল) করিমগঞ্জ   উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের হাজীপাড়া  গ্রামের হাজীবাড়ীর অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম আঃ হামিদ বিএসসি ও মরহুমা […]

Continue Reading

রাজধানীর বাজারের অধিকাংশ সবজির দাম আকাশছোঁয়া

গত এক সপ্তাহে বেশ কয়েক ধরনের সবজির দাম আরও ১০-২০ টাকা বেড়ে শতকের ঘর ছুঁই ছুঁই করছে। কাঁচা মরিচের দাম কিছুটা কমে এলেও তা এখনো ২০০ টাকার ওপরে। চাল এবং পেঁয়াজও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। এক সপ্তাহের ব্যবধানে ফার্মের মুরগি ও ডিমের দাম কিছুটা কমলেও সবজির দামে এখনো নাকাল ক্রেতারা। বাজারে ১০০ টাকার নিচে […]

Continue Reading

গত এক বছরেই চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ: কাদের সিদ্দিকী

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে আওয়ামী ও তাদের দোসরের স্বৈরাচারের চেয়ে এই স্বৈরাচার বড় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। গত এক বছরেই চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ বলেও দাবি তার। সংবাদ সম্মেলনে তিনি আজ দুপুরে ডিআরইউ থেকে ভাই লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটকের প্রতিবাদ […]

Continue Reading

এই দেশটাকে উপহার দিয়েছেন ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, এই দেশটাকে উপহার দিয়েছেন ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা। এই লোকটাকে যেভাবে অপমান-অপদস্থ করা হলো, তাকে ফজলু পাগলা বলে। অথচ তাকে সমালোচনা করার মতো যোগ্যতা প্রয়োজন তা তাদের নাই। নুর বলেন, দেশের বাইরে ইউটিউবার ও সোস্যাল মিডিয়ায় যারা ফ্যাসিবাদের সময় ভূমিকা রেখেছিলেন, এখন দেশে আসেন। কেন বাহিরে থাকবেন, বাহিরে […]

Continue Reading